মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জে ছয় কেজি ১৬০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সামাইকোনা মোড়ের কলুঙ্কা রোড চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভাটি লালপুর গ্রামের মো: জসিম উদ্দিনের ছেলে রিপন মিয়া (২৪) এবং একই জেলার শান্তিগঞ্জ থানা পাগলা গ্রামের মোহাম্মদ আয়ানুল্লাহর ছেলে আব্দুর রহিম সিরাজুল (২৫)।
জানা যায়, তল্লাশিতে ছয় কেজি ১৬০ গ্রাম গাঁজা, একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, একটি জাতীয় পরিচয়-পত্র, একটি হাতব্যাগ, ও একটি মোটরসাইকেলসহ জব্দকৃত মালামাল মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, গ্রেফতার আসামিদের মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি এম এ কাদের চার মাসের সাজা দিয়ে কোর্টে পাঠিয়েছেন।



