গফরগাঁওয়ে সাবেক এমপির বাড়িতে দুর্ধর্ষ চুরি

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
সংঘবদ্ধ চোরচক্র ঘরের প্রধান ফটকের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে
সংঘবদ্ধ চোরচক্র ঘরের প্রধান ফটকের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে |ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ফজলুর রহমান সুলতানের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাতে গফরগাঁও পৌর শহরের ৩নং ওয়ার্ডে ষোলহাসিয়া এলাকার কাচারী রোডে এমপির বসতবাড়িতে চুরির এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সাবেক এমপি ফজলুর রহমান সুলতানের বসতবাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র ঘরের প্রধান ফটকের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের ভেতর টিভি এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

বিষয়টি সকালে জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনার আলামত সংগ্রহ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

চুরির বিষয়ে মরহুম ফজলুর রহমান সুলতানের একমাত্র ছেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা দাদার আমল থেকে প্রায় শত বছর পূর্ব থেকেই এই বাড়িতেই বসবাস করি। আমার দাদা মরহুম জোয়াদ আলী ব্রিটিশ আমলে দীর্ঘদিন সদর ইউপির প্রেসিডেন্ট ছিলেন। আমার বাবা বিএনপি থেকে দুইবারের নির্বাচিত এমপি ছিলেন। অতীতে রাজনীতি বা অন্য কোনো কারণে আমাদের বাড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আসম আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।