নাটোরে ৬ শ’ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণ

নাটোরের সিংড়ায় বাড়ি বাড়ি গিয়ে ঈদসামগ্রী পৌঁছে দিলেন পৌর জামায়াতে ইসলামীর আমির ও সিংড়া পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী প্রভাষক মাওলানা সাদরুল উলা। পৌরসভার ১২টি ওয়ার্ডের ৬শ’ পরিবারের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করেন তিনি।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে ৬ শ’ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণ
নাটোরে ৬ শ’ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় বাড়ি বাড়ি গিয়ে ঈদসামগ্রী পৌঁছে দিলেন পৌর জামায়াতে ইসলামীর আমির ও সিংড়া পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী প্রভাষক মাওলানা সাদরুল উলা। পৌরসভার ১২টি ওয়ার্ডের ৬শ’ পরিবারের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করেন তিনি।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে তিনি বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদসামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- পৌর জামায়াতের সেক্রেটারি মাস্টার মো: মিজানুর রহমান, নাটোর জেলা মহিলা বিভাগের সহকারী পরিচালক মাসুমা নাসরিনসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াত ও মহিলা বিভাগের দায়িত্বশীলাবৃন্দ।