সিদ্ধিরগঞ্জে অভিযানে ১১২০ লিটার জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা এক হাজার ১২০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Siddirgonj
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভ্রাম্যমাণ আদালতের অভিযান |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা এক হাজার ১২০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এক হাজার ৫০ লিটার ডিজেল এবং ৭০ দশমিক ৫ লিটার অকটেন উদ্ধার করা হয়। পরে জব্দ করা জ্বালানি তেল পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামিরের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: তারিকুল ইসলাম জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরো জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।