জাফলংয়ে ট্রাকের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় নয়ন নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Location :

Gowainghat
জাফলংয়ে ট্রাকের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু
জাফলংয়ে ট্রাকের চাপায় ৬ বছরের শিশুর মৃত্যু |নয়া দিগন্ত

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সিলেটের জাফলং এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় নয়ন নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৩নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার থেকে মোহাম্মদপুর সড়কের পচু মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন পশ্চিম কালিনগর এলাকায় ভাড়াটিয়া বসবাসরত খাইরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিশুটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মামার বাজার থেকে মোহাম্মদপুর সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়। পাশাপাশি বাজার এলাকায় চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা বলেন দ্রুত অবৈধ পার্কিং বন্ধ, বাজার এলাকায় নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ ও কঠোর বাস্তবায়ন এবং গুরুত্বপূর্ণ স্থানে স্পিড ব্রেকার স্থাপন করতে হবে