নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ভেসে এসেছে এক যুবকের লাশ। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৪ জুন) সকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন কেন্দ্রের পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
রহমত বাজারের ব্যবসায়ী আব্দুল মন্নান বলেন, সকালে নদীর পাড় এলাকায় গরু আনতে গিয়ে স্থানীয় কয়েকজন লাশটি দেখতে পায়। পরে তারা বিষয়টি বাজারের কয়েকজনকে জানায়। লাশটির বিভিন্ন অংশে পচন ধরেছে।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, ‘সংবাদ পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। অনেক দূরে হওয়ায় টিম এখনো পৌঁছেনি। তারা লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।



