নাটোর জেলা কারাগারে ৩৮ বন্দীর ভোট প্রদান

নাটোর জেলা কারাগারে ৩৮ বন্দীর পোস্টাল ব্যালটে ভোট প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে পৃথক দুইটি ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দেন তারা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Natore
নাটোর জেলা কারাগারে ৩৮ বন্দীর ভোট প্রদান
নাটোর জেলা কারাগারে ৩৮ বন্দীর ভোট প্রদান |সংগৃহীত

নাটোর জেলা কারাগারে ৩৮ বন্দীর পোস্টাল ব্যালটে ভোট প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। একই সাথে পৃথক দুইটি ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দেন তারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো জেলবন্দীদের ভোট দেয়ার সুযোগ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই ঘোষণার প্রেক্ষাপটে কারাগার কর্তৃপক্ষের উদ্বুদ্ধকরণ কার্যক্রমে সাড়া প্রদান করে ভোট দেয়ার আগ্রহ প্রকাশ করেন ৪১ জন বন্দী।

জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দের পরে নিবন্ধিত হাজতি ও কয়েদিদের অনুকুলে প্রতীক সম্বলিত জাতীয় নির্বাচনের পোস্টাল ব্যালট পেপার, গণভোটের পোস্টাল ব্যালট পেপার ছাড়াও ভোটদাতার নির্দেশনাবলী এবং ঘোষণাপত্র ডাক বিভাগের মাধ্যমে পাঠায় নির্বাচন কমিশন। তিনদিন ধরে পরিচালিত এই ভোট প্রদান গত বৃহস্পতিবার শেষ হয়।

জেলা কারাগারের জেলার শেখ মো: রাসেল জানান, নিবন্ধিত ৪১ বন্দীর মধ্যে দুইজন জামিনে মুক্ত হয়েছেন এবং একজন চাঁপাইনবাবগঞ্জ কারাগারে স্থানান্তরিত হওয়ার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ব্যালটটি তার কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ নাটোর জেলা কারগারে ৩৮ বন্দী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। সূত্র: বাসস