বেনাপোল দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি শুরু

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আবার বন্দরের কার্যক্রম চালু হয়েছে।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর |নয়া দিগন্ত

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য একদিন বন্ধ থাকার পর আবার কার্যক্রম চালু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন।

তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বাংলাদেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ বৃহষ্পতিবার সকাল থেকে পুনরায় দু’দেশের মধ্যে বাণিজ্যসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম যথা নিয়মে শুরু হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন ভারত থেকে ৪০০ থেকে সাড়ে ৪০০ পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। যার অধিকাংশই থাকে গার্মেন্টস শিল্পের কাঁচামাল। বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরকার প্রতিদিন এ বন্দর থেকে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে।