সালথায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ফরিদপুরের সালথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Nagarkanda
সালথায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া
সালথায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ফরিদপুরের সালথায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল বোর্ড অফিস জামে মসজিদ ও দেওয়ালিকান্দা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ডাক্তার জয়নাল আবেদীন ফকির।

ডাক্তার জয়নাল আবেদীন ফকির বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। বিএনপির বিজয়ের পর আমরা সবাই একত্রিত হয়ে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছি। দেশের সার্বিক শান্তি ও উন্নয়নের জন্য তারেক রহমানের নির্দেশে সারাদেশে মসজিদে এই ধরনের দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে তারেক রহমান ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। তিনি যদি সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন, তাহলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। দেশের সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে।’

ডাক্তার জয়নাল আবেদীন ফকির ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে স্থানীয় মো: সোহেল মাহমুদ, মিন্থু ফকির, হায়দার ফকির, মতি মাতুব্বর, বিল্লাল মাতুব্বর আদর, সারজিল, রাসেল শাওনসহ মহল্লার মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুফতি মো: মাহাববুর রহমান।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং তার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।