হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়তে উপজেলা প্রশাসনের চাপ

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের অনন্তপুর এলাকায় নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর নুরুন্নবী উজ্জ্বল।

নিজস্ব প্রতিবেদক
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার |সংগৃহীত

হবিগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী কাজী মহসিন আহমদের প্রধান নির্বাচনী কার্যালয় ছেড়ে দিতে সিলগালা করার হুমকিসহ বারবার চাপ দিচ্ছে উপজেলা প্রশাসন। হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারের বিরুদ্ধে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত নেতৃবৃন্দ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে শহরের অনন্তপুর এলাকায় নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মীর নুরুন্নবী উজ্জ্বল।

তিনি বলেন, গত ২২ জানুয়ারি থেকে ভবনটি ভাড়া নিয়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজ নির্বাচনের আগের দিন কোনো ধরনের নোটিশ ছাড়া মুঠোফোনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসটি ছেড়ে দেয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করেন। অন্যথায় সিলগালা করা হবে বলে হুমকি দেন ওই কর্মকর্তা।

এ সময় তারা আগামীকালের নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচনী প্রধান অ্যাজেন্ট অ্যাডভোকেট মুহাম্মদ হারুন।