নলডাঙ্গায় বিএনপির অফিস ভাঙচুর

সোমবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নে ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
বিএনপির অফিস
বিএনপির অফিস |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির অফিস ভাঙচুর করা হয়েছে। এতে অফিসে টাঙ্গানো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও নাটোর আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ছবি ভাঙা হয় এবং অফিসের চেয়্যারগুলো ভাঙা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নে ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

ওয়ার্ড যুবদলের সভাপতি মো: রাকিব বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর ওয়ার্ড সভাপতির ভাগ্নে মো: আরিফুল ইসলাম বাচ্চু, মকলেছুর রহমান, কাসেমসহ আরো বেশ কয়েকজন বিএনপির কার্যালয়ে অর্তকিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যান। তারা ২০১৮ সালের নির্বাচনে জোর করে ব্যালট পেপার কেটেছিলো, অফিস ভেঙে ছিল এবং আমাদের ওপর হামলা করেছিল। এ ঘটনার নিন্দা এবং বিচারের দাবি জানাই।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।