নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আনোয়ার উজ জামান।
রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির মোতায়েন এলাকার এ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে ইউনিটের অধিনায়ক ও উপঅধিনায়ক, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সেনাবাহিনীর একটি টহল দল উপস্থিত ছিল।
পরিদর্শন শেষে জেনারেল মো: আনোয়ার উজ জামান কেন্দ্রগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছিলেন। এতে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল।



