সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল গাজীপুর জামায়াতের

গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
ইফতার মাহফিল
ইফতার মাহফিল |নয়া দিগন্ত

রমজান উপলক্ষে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা শাখা।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গাজীপুর পৌর সদরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জামাতের আমির ড. মো: জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘সাংবাদিকদের সাথে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরো সুদৃঢ় করতে ইফতারের আয়োজন করা হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।

মাহফিলে আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম, শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা আমির মোহাম্মদ আলাউদ্দিন, সাংবাদিক ফোরামের গাজীপুর জেলার সভাপতি মো: সামসুল হুদা লিটন, সাংবাদিক ফোরাম গাজীপুর জেলা সেক্রেটারির মো: আবুল কালাম আজাদ, শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারি আবুল হোসাইনসহ আরো অনেকে।