পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাদ্দাম হোসেন নামের নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার
পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাদ্দাম হোসেন নামের নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার সুখিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

গ্রেফতার সাদ্দাম হোসেন উপজেলার চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং চরকুর্শা গ্রামের মরহুম আব্দুল আলীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার।

তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতার ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একাধিক মামলা রয়েছে।