রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুর ও তালা দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবদল নেতার বিরুদ্ধে রোকেয়া বেগম নামে এক বিধবার মালিকানাধীন সাতটি দোকান ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ ওঠেছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুর ও তালা দেয়ার অভিযোগ
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে দোকান ভাঙচুর ও তালা দেয়ার অভিযোগ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবদল নেতার বিরুদ্ধে রোকেয়া বেগম নামে এক বিধবার মালিকানাধীন সাতটি দোকান ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ ওঠেছে।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

গোলাকান্দাইল ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলীর নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়।

পুলিশ জানায়, গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার বিধবা রোকেয়া বেগম (৬৫) ৭০ থেকে ৮০ বছর ধরে দড়িকান্দি মৌজার আরএস ৭৩৭ নম্বর দাগের ৩৪ শতাংশ জমিতে বসত বাড়ি ও সাতটি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন। সন্ত্রাসীরা দা, লোহার রড, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে বিধবার চারটি দোকান ভাংচুর করে সাতটি দোকানেই তালা লাগিয়ে দেয়। এসময় দোকানদারদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো: জামাল মিয়া বলেন, সন্ত্রাসীদের বিএনপিতে স্থান নেই। সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে ডহরগাঁও গ্রামের আতাবর (৫৫), আক্কাস আলী (৩০), সিয়াম হোসেন (২২), আলী মোল্লা (৩৬), বাচ্চু মিয়া (৪৫), হোসাইন (১৯), আসিফ হোসেনসহ (২০) অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, বিধবার দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে তালা লাগিয়ে দেয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।