ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও র‌্যালি

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয় |নয়া দিগন্ত

ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথভাবে দিবসটি পালন করে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা: মো: কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন বক্তব্য রাখেন।

বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।