মৌলভীবাজার-৩ : আবারো মাঠে নামলেন জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার শহরে প্রচারণা মিছিলের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

আব্দুল আজিজ, মৌলভীবাজার

Location :

Maulvibazar
আবারো নির্বাচনী প্রচারণায় মো: আব্দুল মান্নান
আবারো নির্বাচনী প্রচারণায় মো: আব্দুল মান্নান |নয়া দিগন্ত

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে নির্বাচন থেকে জোটের সিদ্ধান্ত ক্রমে সরে দাঁড়ানোর পর ফের মাঠে নেমেছেন জামায়াতের প্রার্থী মো: আব্দুল মান্নান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে মৌলভীবাজার শহরে প্রচারণা মিছিলের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

দীর্ঘ কয়েক বছর মাঠ চষে বেড়ানো জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আব্দুল মান্নান জোটগত সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালে আমেজহীন হয়ে পড়ে এ আসন। নিরুত্তাপ হয়ে পড়ে ভোটের হাওয়া।

এ আসনে প্রার্থীরা হলেন, বিএনপির এম নাসের রহমান, জামায়াতের মো: আব্দুল মান্নান, খেলাফত মজলিসের (১১ দলীয় জোটের) মাওলানা আহমদ বিলাল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত। মনোনয়ন প্রত্যাহার না করে জোটগত সিদ্ধান্তে চূড়ান্ত প্রার্থিতার পর নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছিলেন জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান।

জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলীর পরিচালনায় মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো: আব্দুল মান্নান বলেন, ‘দলীয় সিদ্ধান্তের আলোকে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য আমাকে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে। ১২ তারিখ দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।’

আগামী ৭ জানুয়ারি জামায়াত আমির ডা: শফিকুর রহমান কুলাউড়া উপজেলায় আগমন উপলক্ষে স্বাগত জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াতের আমির আবু রাইয়ান শাহীন ও ছাত্রশিবির সভাপতি তারেক আজিজ প্রমুখ।