পাথরঘাটায় ৬ হাত লম্বা অজগর সাপ উদ্ধার

বরগুনার পাথরঘাটায় ৬ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে টাইগার জাকির হোসেন।

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

Location :

Patharghata
পাথরঘাটায় ৬ হাত লম্বা অজগর সাপ উদ্ধার
পাথরঘাটায় ৬ হাত লম্বা অজগর সাপ উদ্ধার |নয়া দিগন্ত

বরগুনার পাথরঘাটায় ৬ হাত লম্বা অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে টাইগার জাকির হোসেন। মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে হরিণঘাটা বনের গহীনে আজগরটিকে অবমুক্ত করা হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা বটতলা এলাকার মজিবুল হকের বাসার সামনের সড়কের শিমুল গাছ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজগর সাপটি ছয় হাত লম্বা এবং প্রায় ৭ কেজি ওজন।

টাইগার জাকির হোসেন জানান, রাত ১১টার দিকে স্থানীয় লোকজন এসে টাইগার জাকির হোসেনকে খবর দিলে তিনি গিয়ে দেখেন ওই সাপটি তুলা গাছে উঠছে। স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটিকে উদ্ধার করেন এবং পরের দিন সকালে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

তিনি আরো বলেন, প্রথমে অজগর সাপটি মজিবুল হকের বাসায় ওঠার সময় দেখতে পেয়ে তাড়া করেন। সেখান থেকে ওই সাপটি বের হয়ে ওই বাড়ির পাশের সড়কে শিমুল গাছে ওঠার সময় ধরে ফেলেন তিনি। পরে সাপটিকে হরিণঘাটা বনের গহীনে অবমুক্ত করেন।

বন বিভাগের টেংড়া বিট কর্মকর্তা মো: আরিফ হোসেন জানান, টাইগার জাকির হোসেন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুসারে অজগর সাপটিকে হরিণঘাটা ইকোপার্কের গহীনে আবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, এই অজগর সাপগুলো খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে।