আম্মারকে অতিথি করায় মাহফিল বন্ধের অভিযোগ বিএনপির বিরুদ্ধে

খুলনার কয়রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দীন আম্মারকে বিশেষ অতিথি করায় কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Koyra
আম্মারকে অতিথি করায় মাহফিল বন্ধের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
আম্মারকে অতিথি করায় মাহফিল বন্ধের অভিযোগ বিএনপির বিরুদ্ধে |নয়া দিগন্ত

খুলনার কয়রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দীন আম্মারকে বিশেষ অতিথি করায় কেন্দ্র করে মাহফিল বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার জন্য আয়োজকরা স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ করেছেন।

রোববার (২৬ এপ্রিল) উপজেলার কয়রা দক্ষিণচক ঢালী বাড়ী জামে মসজিদ ও হজরত মুহাম্মদ (সঃ) হাফিজিয়া মাদরাসার তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি এ তথ্য জানান।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ইমরান বলেন, রাকসু জিএস আম্মারকে অতিথি করায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে মাহফিল বন্ধের জন্য চাপ দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকাল সোমবার উপজেলার চার কয়রা দক্ষিণচক ঢালী বাড়ী জামে মসজিদ ও হজরত মুহাম্মদ (সঃ) হাফিজিয়া মাদরাসার তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনের প্রস্তুতি চলছিল।

মাহফিলে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদকে প্রধান অতিথি ও রাকসু জিএস আম্মারকে বিশেষ অতিথি করে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল মাহফিল আয়োজক কমিটি। কিন্তু সম্প্রতি সালাউদ্দিন আম্মারকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় সমালোচনা শুরু হয়েছে। ফলে, মাহফিল কমিটি অনেকটা চাপের মুখে মাহফিল বন্ধের সিদ্ধান্ত নেয়।

মাহফিলের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমি ঢাকায় থাকি। মাহফিল বাস্তবায়ন কমিটি আমাকে ওইদিন অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালনের কথা বলেছিল। কিন্তু আর্থিক জটিলতার কারণে মাহফিলটি বন্ধ হয়ে গেছে।

সালাউদ্দিন আম্মার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মামলা ও হয়রানির আশঙ্কায় মাহফিল কমিটি অনুষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয়েছে।

তিনি লেখেন, তাকে অতিথি করা হলেও স্থানীয় বিএনপির এক বহিষ্কৃত নেতাকে অতিথি না করায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এ বিষয়ে তিনি আগামীকাল ফেসবুক লাইভে বিস্তারিত জানাবেন।

ইতোপূর্বে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করায় কয়রা উপজেলা যুবদল ও ছাত্রদল আম্মারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে এবং কয়রা উপজেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে।