কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী ও বাকি একটি আসনে বিএনপি’র বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিজয়ী প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনে ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান ও কিশোরগঞ্জ-৬ আসনে শরিফুল আলম। কিশোরগঞ্জ-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।
ফলাফল:
সংসদীয় আসন কিশোরগঞ্জে-১ (সদর ও হোসেনপুর)
মোট কেন্দ্র ১৮১, প্রাপ্ত ফলাফল- ১৮১
১। মাজহারুল ইসলাম-বিএনপি (ধানের শীষ) - ১ লাখ ২২ হাজার ৯৪৬
২। হেদায়াতুল্লাহ হাদী-১১ দলীয় জোট (রিকশা) - ৯৯ হাজার ৪৮৮
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী উপজেলা)
মোট কেন্দ্র- ১৭০, প্রাপ্ত ফলাফল-১৭০
১। জালাল উদ্দীন (ধানের শীষ) - ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট
২। শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা) - ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা)
মোট কেন্দ্র- ১৫১, প্রাপ্ত ফলাফল-১৫১
১। ওসমান ফারুক (ধানের শীষ) - ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট
২। ডা: জেহাদ খান (দাঁড়িপাল্লা) - ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা)
মোট কেন্দ্র-১৫০, প্রাপ্ত ফলাফল-১৫০
১। ফজলুর রহমান (ধানের শীষ) - ১ লাখ ৩২ হাজার ৫৫৩ ভোট
২। রোকন রেজা (দাঁড়িপাল্লা) - ৫৫ হাজার ৬৪৬ ভোট
সংসদীয় আসন কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর)
মোট কেন্দ্র - ১১৯, প্রাপ্ত ফলাফল - ১১৯
১। স্বতন্ত্র - শেখ মজিবুর রহমান ইকবাল (হাঁস মার্কা) - ৭৯,২১০ ভোট
২। সৈয়দ এহসানুল হুদা (ধানের শীষ) - ৬৬,১১৮ ভোট
৩। অধ্যাপক রমজান আলী (দাঁড়িপাল্লা) - ৪৪,১৩৬ ভোট।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর উপজেলা)
মোট কেন্দ্র-১৪২, প্রাপ্ত ফলাফল : ১৪২
১। মো: শরীফুল আলম (ধানের শীষ) - ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট
২। মাওলানা আতাউল্লাহ আমীন (রিকশা) - ৪২ হাজার ৫৫৫ ভোট।
মো: শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।



