সোনাগাজীর ক্রীড়া সংস্থার সদস্য সচিব খুরশিদ আলম ভুঞা

জাতীয় ক্রীড়া সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Feni
খুরশিদ আলম ভুঞা
খুরশিদ আলম ভুঞা |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীর সাত সদস্য বিশিষ্ট ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক খুরশিদ আলম ভুঞা।

সোমবার (৮ জুন) জাতীয় ক্রীড়া সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনাগাজী, সদস্য পদে মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনাগাজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সোনাগাজী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোনাগাজী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোনাগাজী, মোহাম্মদ তারেক আজিজ ক্রীড়াবিদ সোনাগাজী।