ভূঞাপুরে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ

মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা, বয়রা ও বৎসরা বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে সাড়ে ১১ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার আগতেরিল্যা, বয়রা ও বৎসরা বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

অভিযানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মৎস্য অফিসার মোছা: রিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বিকেলে উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা, বয়রা ও বৎসরা বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সাড়ে ১১ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করে পরে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে আজ ফলদা ইউনিয়নের তিনটি বিলে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।