কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসরের উদ্বোধন

বক্তারা লোকজ সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেয়ার গুরুত্ব তুলে ধরেন।

Location :

Kendua Upazilla

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কেন্দুয়ায় ‘লোকজ সাহিত্য আসর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে কেন্দুয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী।

কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি ও লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক সেকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া।

কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম ও মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।

এ ছাড়া আলোচনায় অংশ নেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কেন্দুয়া প্রেস ক্লাবের সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক শিল্পী দিল বাহার খান এবং বিশিষ্ট পালা নাট্যকার রাখাল বিশ্বাস।

অনুষ্ঠানে কেন্দুয়া প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা লোকজ সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেয়ার গুরুত্ব তুলে ধরেন।