বগুড়ায় জিয়ার শাহাদতবার্ষিকীতে ফ্রি চিকিৎসা সেবাসহ নানা কর্মসূচি

সকাল ১০টায় শহরের দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে এই ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো: রেজাউল করিম বাদশা।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল |নয়া দিগন্ত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী জেলা বিএনপির আয়োজনে শনিবার বগুড়ায় নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ছিল দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

সকাল ১০টায় শহরের দত্তবাড়ি অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে এই ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো: রেজাউল করিম বাদশা।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বগুড়া জেলা ও মহানগর শাখা।

এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দিতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মো: রেজাউল করিম বাদশা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মানবসেবামূলক এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, ড্যাব নেতা ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা: মওদুদ আলমগীর পাভেল, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, ড্যাব জেলা সভাপতি অধ্যাপক ডা: শাহ মো: শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডা: ইউনুস আলী, ড্যাব নেতা অধ্যাপক ডা: আজফারুল হাবিব রোজ, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: ওয়াদুদুল হক তরফদার নাহিদ, জেলা সিভিল সার্জন ডা: খুরশীদ আলম, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার ও সহিদুন্নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন ও মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি।

ওই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দিনভর বিপুল সংখ্যক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয় ও চিকিৎসাপত্র দেয়া হয়।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল, গরীব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু দোয়া মাহফিলে অংশ নেন।