সিরাজদিখানে ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় হেলপার নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
সিরাজদিখানে ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় হেলপার নিহত
সিরাজদিখানে ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় হেলপার নিহত |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের চাপায় এক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) রাত ৮টা ৩২ মিনিটের দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম মো: দুলাল (২৫)। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আহসান পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০৭৩০) ঢাকা যাওয়ার পথে ধলেশ্বরী টোল প্লাজার সামনে পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টোল পরিশোধের আগমুহূর্তে চালক গাড়ি নিয়ন্ত্রণে রাখতে না পারলে হেলপার দুলাল দ্রুত চাকায় জোগান দেয়ার চেষ্টা করেন। এ সময় বাসের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর বাসের যাত্রীরা নিরাপদে নেমে যান এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।