তথ্য-প্রযুক্তির শক্তিকে মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে : মাওলানা হাবিব

‘প্রযুক্তির সহজলভ্যতা আমাদেরকে যেভাবে অনেক কাজ সহজ করে দিয়েছে ঠিক তেমনি এর অপব্যবহার করে সহজে অন্যের ক্ষতিসাধন করা, ভুল তথ্য ছড়িয়ে দেয়া, অশ্লীলতার ছড়াছড়িও বেড়েছে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
আইসিটি ও মিডিয়া লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে সভাপতির বক্তব্য মাওলানা হাবিব
আইসিটি ও মিডিয়া লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে সভাপতির বক্তব্য মাওলানা হাবিব |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমির, সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও মিডিয়া এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রযুক্তি ও মিডিয়ার প্রভাবের বাইরে আমরা কেউই নয়। এর ইতিবাচক দিকের পাশাপাশি মারাত্মক নেতিবাচক দিকও রয়েছে। তিনি তথ্য-প্রযুক্তির অপব্যবহার বন্ধ করে এর শক্তিকে মানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রযুক্তির সহজলভ্যতা আমাদেরকে যেভাবে অনেক কাজ সহজ করে দিয়েছে ঠিক তেমনি এর অপব্যবহার করে সহজে অন্যের ক্ষতিসাধন করা, ভুল তথ্য ছড়িয়ে দেয়া, অশ্লীলতার ছড়াছড়িও বেড়েছে।’

শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আইসিটি ও মিডিয়া লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিব বলেন, ‘আমাদের সব কাজ হোক সত্য ও সুন্দরের জন্য। আমাদের কোন এক্টিভিটিজম যেন অন্যের আঘাতের কারণ না হয়, অন্যের এক বিন্দুও ক্ষতির কারণ কারন না হয়। তিনি সোস্যাল মিডিয়াসহ তথ্য-প্রযুক্তি ও মিডিয়ার সকল সেক্টরে সবাইকে সত্য ও নায়ের পক্ষে ইতিবাচক ভূমিকার রাখার আহ্বান জানান।’

এ সময় বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াত সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মারুফ আহমদ, সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান প্রমুখ।