২ জনের হাতে ভর করে ভোট দিলেন শতবর্ষী পেয়ারা বেগম

কাঁপা কাঁপা কণ্ঠে পেয়ারা বেগম বলেন, ‘অনেক বছর পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের সহযোগিতায় ভোট দিতে পেরেছি।’

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
পেয়ারা বেগম
পেয়ারা বেগম |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের বারেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দু'জনের হাতে ভর করে ভোট দিতে এসেছেন শতবর্ষী পেয়ারা বেগম।

কাঁপা কাঁপা কণ্ঠে পেয়ারা বেগম বলেন, ‘অনেক বছর পর ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের সহযোগিতায় ভোট দিতে পেরেছি।’

এ সময় ভোটার মোবারক হোসেন বলেন, ‘বিগত ১৭ বছর মানুষ ভোট দিতে পারে নাই। এখন সুষ্ঠু পরিবেশ পেয়ে মানুষ আনন্দের সাথে ভোট প্রদান করছেন।’

প্রিজাইডিং অফিসার মো: সোহরাব হোসেন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ পেয়ে অনেক বৃদ্ধ মানুষ ভোট দিতে এসেছে। উৎসবমুখরভাবে মানুষ ভোট দিতে পারছে। এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি। আশা রাখি সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে পারব।’