রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু |প্রতীকী ছবি

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এর ঘণ্টাখানেক আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা: শেখ শামীম আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ইমরুল কায়েসের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। ভর্তির পরপরই তিনি মারা যান।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।