মোরেলগঞ্জে এতিম শিশুদের ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বাগেরহাটের মোরেলগঞ্জে প্রয়াত এক সেনা সদস্যের পরিবারকে নিরাপদে বসবাসের বসতি নির্মাণ করে দিয়েছে।

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)

Location :

Bagerhat
মোরেলগঞ্জে এতিম শিশুদের ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী
মোরেলগঞ্জে এতিম শিশুদের ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী |নয়া দিগন্ত

মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বাগেরহাটের মোরেলগঞ্জে প্রয়াত এক সেনা সদস্যের পরিবারকে নিরাপদে বসবাসের বসতি নির্মাণ করে দিয়েছে।

বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ৬৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি মোরেলগঞ্জ সদর ইউনিয়নের মৃত করপোরাল শরিফুল ইসলাম (ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ন)-এর বিধবা স্ত্রী শারমিন আক্তার ও তার শিশু কন্যাদের নিকট ভবনের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, ‘মৃত করপোরাল শরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়াতে পেরে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত। দেশের জন্য জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারকে সহায়তা করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় শরিফুল ইসলামের দুই শিশু সন্তান সুরাইয়া জান্নাত সেফা (৯) ও সাবিহা জান্নাত (৪) সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতিম শিশুদের কাছে ঘরের চাবি হস্তান্তরের ছবি সংযুক্ত আছে।