দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন মা বেগম জেবুন্নেছা’র মৃত্যুতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur Sadar
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে দোয়া মাহফিল
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে দোয়া মাহফিল |নয়া দিগন্ত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন মা বেগম জেবুন্নেছা’র মৃত্যুতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর সকল অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বাদ যোহর জিয়া হার্ট ফাউন্ডেশন চত্বরে দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা: এ এইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো: আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা: মো: জিয়াউল হক (জিয়া), কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল কবির, আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, হাসপাতাল ম্যানেজার এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশন অ্যান্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ জিয়া হার্ট ফাউন্ডেশন ও অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান সমূহের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো: রেজাউল করিম।