ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে চার এমপি প্রার্থীর।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৮ হাজার ৫৫০, মোট বৈধ ভোট দুই লাখ ১২ হাজার ১৫৩। বাতিলকৃত ভোট পাঁচ হাজার ৭৪৮, কাস্টিং ভোটের আট ভাগের একভাগও না পাওয়ায় চারজনের জামানত বাজেয়াপ্ত হয়।
জামানত বাজেয়াপ্ত এমপি প্রার্থী যারা :
মাওলান মোসলেহ উদ্দিন (হাতপাখা) সাত হাজার ২৫৫ ভোট
মাওলান কামাল উদ্দিন (লাঙ্গল) ৭৮৯ ভোট
অ্যাডভোকেট রহমত উল্যাহ সেলিম (হেলিকপ্টার) ৫০৮ ভোট
তৈয়বুর রহমান আকিত (ট্রাক) ২৬০ ভোট
এ আসনে বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ বীরবিক্রম এক লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী সমর্থিত বিডিপির প্রার্থী মুহা: নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট।



