‘নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ’ কর্তৃক কেন্দ্রীয় সনদ পরীক্ষায় (৩য় শ্রেণি) সারাদেশে প্রথম হয়েছেন মিরসরাইয়ের আবদুল্লাহ আল আনসারী। সে উপজেলার বারইয়ারহাট পৌরসভার দারুস সুন্নাহ মডেল মাদরাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯০০ নম্বরে পরীক্ষা দিয়ে সব বিষয়ে ৯০০ নম্বর পেয়েছে সে। আনসারী মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের গনকছড়া এলাকার মো: রেজাউল করিমের ছেলে। সে ভবিষ্যতে বড় আলেম হতে চায়।
বারইয়ারহাট পৌরসভার দারুস সুন্নাহ মডেল মাদরাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন বলেন, আবদুল্লাহ আল আনসারী খুব মেধাবী। সে প্লে থেকে এই মাদরাসায় পড়াশোনা করে আসছে। কখনো প্রাইভেট পড়েনি, ক্লাসের পড়া শেষ করে এমন ফলাফল অর্জন করেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঘোষিত ফলাফলে আনসারী তৃতীয় শ্রেণিতে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া এই মাদরাসা থেকে তৃতীয় শ্রেণিতে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৮ জন এ-প্লাস ও ২ জন এ পেয়েছে। নূরানী তালীমুল কুরআন বোর্ডে আনসারী ছাড়াও এখান থেকে একজন ৯ম, একজন ১৬তম ও একজন ১৯তম স্থান অর্জন করেছে।



