বানারীপাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা

বানারীপাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কর্মসূচি সফল ও সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Barishal
বানারীপাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা
বানারীপাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা |নয়া দিগন্ত

বানারীপাড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কর্মসূচি সফল ও সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: লুৎফুল আজিজের সভাপতিত্বে ও এমটি ইপি আই মো: রিয়াজ মুন্সীর সঞ্চালনায় সচেতনতামুলক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফাহিম আরিফ, মেডিক্যাল অফিসার ডা: সুমন্ত কুমার পাল, ডা: অমিতাভ দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কচি বাড়ৈ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ স্বারতী দেউরি, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, ডেন্টাল সার্জন মাহফুজা রহমান, থানা পুলিশের উপ-পরিদর্শক মো: রুবেল হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো: জাকির হোসেন প্রমুখ।

সভায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ১৯২টি ইপি আই কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের পর্যায়ক্রমে হাম-রুবেলার এ টিকাদান ক্যাম্পেইনের কথা জানানো হয়।

এছাড়াও হাম-রুবেলার টিকাদান কর্মসূচির জন্য একই সময়ের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী ক্যাম্প করা হয়েছে বলে সভায় জানানো হয়।

সভায় কোনো পার্শপ্রতিক্রিয়া ছাড়া নির্ভয়ে হাম-রুবেলা প্রতিরোধে নির্দিষ্ট বয়সের শিশুদের টিকা দেয়ার জন্য সকল অভিভাবকদের প্রতি আহ্বান জানান উপস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা।