গৃহায়ন মন্ত্রী

৩০০ ফিট থেকে বনশ্রী পর্যন্ত বিকল্প রাস্তার পরিকল্পনা করছে সরকার

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ‘নগর উন্নয়নে প্রতিবন্ধকতা ও প্রতিকারের উপায় শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়। এই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী |নয়া দিগন্ত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ‘ঢাকার তিন শ’ ফিট থেকে বনশ্রী পর্যন্ত একটি বিকল্প রাস্তা করার পরিকল্পনা করছে সরকার। এই প্রকল্প নিয়ে রাজউক কাজ করছে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার মাত্র তিন মাসে পাঁচ বছরের উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছে। কুমিল্লাবাসী ইতোমধ্যে এই তিন মাসে ওয়াসা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ পেয়েছে।’

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইইবি, কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ, আইইবি সভাপতি ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ‘নগর উন্নয়নে প্রতিবন্ধকতা ও প্রতিকারের উপায় শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়। এই বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইবি, কুমিল্লা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মুহম্মদ সাইদুর রহমান।

অনুষ্ঠানে আইইবি কুমিল্লা কেন্দ্রের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।