মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

বসতঘরে ঢুকে হামলা চালান প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়। বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নিহত আলমগীর হাওলাদার
নিহত আলমগীর হাওলাদার |নয়া দিগন্ত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য নিয়ে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলদারের সাথে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালান প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়। বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এর আগেও বেশ কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।