মিরসরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিমসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai

মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দক্ষিণ বালিয়াদি গ্রামে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে মিরসরাই উপজেলা বিএনপি।

শুক্রবার (১৩ জুন) বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন দলটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিমসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সব সময়ই কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।

গত মঙ্গলবার (১০ জুন) দক্ষিণ বালিয়াদি গ্রামের আনসার আলি ভূঁইয়া বাড়ির মুন্সী মিয়ার ঘরে বিকাল ৩টায় গ্যাস সিলিন্ডারে থেকে আগুন লেগে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়।