গফরগাঁওয়ে ৪ দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা ব্যাপক সাড়া ফেলেছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য ফলদ ও বৃক্ষমেলার আয়োজন করে গফরগাঁও অক্সফোর্ড অ্যাকাডেমি।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে ৪ দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা ব্যাপক সাড়া ফেলেছে
গফরগাঁওয়ে ৪ দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা ব্যাপক সাড়া ফেলেছে |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৪ দিনব্যাপী বর্ণাঢ্য ফলদ ও বৃক্ষমেলার আয়োজন করে গফরগাঁও অক্সফোর্ড অ্যাকাডেমি।

জাঁকজমকপূর্ণ পরিবেশে অ্যাকাডেমির নিজস্ব ক্যাম্পাসে শুক্রবার (২৪ জুলাই) থেকে শুরু হয়ে সোমবার (২৭ জুলাই) বিকেল পর্যন্ত এই ফলদ ও বৃক্ষমেলা গফরগাঁওসহ আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

মেলায় বৃক্ষ, ফল, বিভিন্ন ধরনের খাবার, পিঠা, খেলনা, কসমেটিকস, মাটির তৈজসপত্রসহ মোট ১৮টি স্টল অংশ নেয়।

কোমলমতি শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমের আওতায় এমন সুন্দর আনন্দঘন বৃক্ষমেলা শিশু-কিশোরদের মেধা বিকাশে ভূমিকা রাখবে বলে সচেতন অভিভাবক মহল মনে করছেন।

বৃক্ষমেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসচেতন অভিভাবক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও আয়োজকদের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এই ধরনের শিক্ষণীয় আয়োজন থেকে ছাত্র-ছাত্রীরা অনেক কিছু শিখতে ও জানতে পারবে বলে জানান তারা।

গফরগাঁও অক্সফোর্ড অ্যাকাডেমির অধ্যক্ষ মো: বাহারুল ইসলাম বলেন, ‘প্রতি বছরের মতো এই বছরও আমাদের ক্যাম্পাসে চার দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলা শেষ হয়েছে। মেলায় প্রতিদিন শিক্ষার্থী ও অভিভাবকসহ ব্যাপক লোকজনের সমাগম ঘটে। আগামীতেও এ ধরনের মেলা অব্যাহত থাকবে।’