কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তিন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী প্রার্থী যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই আসনের মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত হারাবেন।
কুড়িগ্রাম-১ আসনের জামানত হারানো প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারি রনি, জাকের পার্টির আব্দুল হাই ও গণঅধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা।
প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে মোট বৈধ ভোট গণনা হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৭৮৭টি। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে ৩৮ হাজার ৮০৭ ভোট পেয়েছেন। জাকের পার্টির প্রার্থী গোলাপ ফুল প্রতীকে ২ হাজার ৯০৭ ভোট পেয়েছেন। গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকে ২৩১ ভোট পেয়েছেন। গণঅধিকার পরিষদের প্রার্থী গত ৮ ফেব্রুয়ারি জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা বলেন, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও গণঅধিকার পরিষদের প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।



