চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত

জামায়াতে ইসলামী একটি মজলুম দল। কর্মীদের আর্থিক কুরবানির মাধ্যমেই এর কার্যক্রম পরিচালিত হয়। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর আমাদের ঈমানি দায়িত্ব।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  চট্টগ্রামের চৌধুরী মার্কেট এলাকা পরিদর্শন করেন ইপিজেড থানা জামায়াত নেতারা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের চৌধুরী মার্কেট এলাকা পরিদর্শন করেন ইপিজেড থানা জামায়াত নেতারা |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক নয়। জামায়াত সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় দল।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মজলুম দল। কর্মীদের আর্থিক কুরবানির মাধ্যমেই এর কার্যক্রম পরিচালিত হয়। মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর আমাদের ঈমানি দায়িত্ব।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী ইপিজেড থানার উদ্যোগে চৌধুরী মার্কেটের দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন চৌধুরী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুল হক ও সেক্রেটারি কামাল উদ্দীন, জামায়াত নেতা মোহাম্মদ শাহেদ, ফখরুল ইসলাম প্রমুখ