মুন্সীগঞ্জে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা
মুন্সীগঞ্জে বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলামসহ জেলার সংশ্লিষ্ট দফতরের প্রধান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মুন্সীগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও সেমিনার অনুষ্ঠিত হবে। একই সাথে ১৬ এপ্রিল বিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা আয়োজন করা হবে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের লক্ষে এ আয়োজন করা হচ্ছে। এতে উপজেলা পর্যায়ের বিজয়ীরা অংশগ্রহণ করবেন।

মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন ব্যবস্থাপনা, মূল্যায়ন ও সেমিনার আয়োজনসংক্রান্ত উপ-কমিটি গঠনসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।