ঢাকার ধামরাইয়ে মিষ্টির দোকানসহ ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) ধামরাই পৌর শহরের প্রধান বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মতিপাল মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা, শিবচরণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, দু’টি মুদি দোকানকে ১০ হাজার টাকা এবং দু’টি ফলের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৮৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন জানান, জনস্বার্থে বাজারে স্বাস্থ্যকর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


