গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
‘উদ্ভাবনী নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়ের পরিচালনায় এতে অংশ নেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা উত্তম কুমার রায়, প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইফতেখার হোসেন ভূইয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন আগত অতিথিরা।



