থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বান্দরবানের থানচিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়া নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

মিনারুল হক, বান্দরবান

Location :

Thanchi
থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক |নয়া দিগন্ত

বান্দরবানের থানচিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিজয় বড়ুয়া নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা

রোববার (২৪ মে) সকালে উপজেলা সদরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক বিজয় বড়ুয়া একই এলাকার রেখা বড়ুয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বিজয় বড়ুয়া ত্রিপুরা সম্প্রদায়ের শিশুটিকে একা পেয়ে তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ করে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। প্রকৃত ঘটনা উৎঘাটন শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।