চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিচমোড় নামক স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে জীবননগর বিওপি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্র জানায়, জীবননগর বিওপি ক্যাম্পের হাবিলদার সোহরাব হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা পিচমোড় নামক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ জব্দ করে বিজিবি। জব্দ করা এসব ওষুধের বর্তমান বাজার মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত আছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় আইনি প্রক্রিয়া চলছে।



