সিলেট বিভাগে এক সাথে ১৫ বিচারকের পদোন্নতি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে একযোগে ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেয়া হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট বিভাগে এক সাথে ১৫ বিচারকের পদোন্নতি
সিলেট বিভাগে এক সাথে ১৫ বিচারকের পদোন্নতি |নয়া দিগন্ত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে একযোগে ২৫০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেয়া হয়েছে। এই বড় পরিসরের পদোন্নতির তালিকায় সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার—থেকে মোট ১৫ জন বিচারক স্থান পেয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সাথে পদোন্নতির পাশাপাশি নতুন কর্মস্থলে তাদের পদায়নও নিশ্চিত করা হয়েছে।

সিলেট বিভাগের পদোন্নতি পাওয়া বিচারকদের মধ্যে রয়েছেন- সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার মো: আবু ওবাইদাকে সিলেট মহানগর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে পদায়ন করা হয়েছে। এছাড়া সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিনকে ব্রাহ্মণবাড়িয়া শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে; সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কানিজ ফাতিমাকে পারিবারিক আপিল আদালত সিলেটে; সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াসকে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে; সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঝলক রায়কে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সিলেটে; হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো: কায়সার মোশারব ইউসুফকে হবিগঞ্জ পারিবারিক আপিল আদালতে; সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখাররফ মুন্সীগঞ্জ শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে; সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিনকে সুনামগঞ্জ পারিবারিক আপিল আদালতে; মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইলাহীকে মৌলভীবাজার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে; সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সাহেদু করিমকে সুনামগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে; মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হককে ফেনী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে; হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম কামাল উদ্দিনকে সিলেট শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে; মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মোশাররফ হোসেনকে মুন্সীগঞ্জ পারিবারিক আপিল আদালতে; হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার ছাদাতকে নরসিংদী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী প্রথম গ্রেডের ৭০,৯২৫-৭৬,৩৫০ বেতনক্রমে তাদের পদোন্নতি কার্যকর করা হলো। এছাড়া ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্ব হস্তান্তর এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বিচার সংশ্লিষ্টরা জানিয়েছেন, একসাথে এতসংখ্যক বিচারকের পদোন্নতি ও পদায়ন সিলেট অঞ্চলের বিচারব্যবস্থা আরো শক্তিশালী ও গতিশীল করবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, পারিবারিক বিরোধ, সন্ত্রাসবিরোধী মামলাসহ বিভিন্ন বিশেষায়িত ট্রাইব্যুনালের কার্যক্রম ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।