আর্জেন্টিনার খেলাকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

রাত পোহালেই বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। এই ফুটবল ম্যাচকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
আর্জেন্টিনার খেলাকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা
আর্জেন্টিনার খেলাকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা |নয়া দিগন্ত

রাত পোহালেই বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। এই ফুটবল ম্যাচকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন আর্জেন্টিনার সমর্থকরা। ভক্তদের গায়ে আর্জেন্টিনার জার্সি এবং হাতে হাতে পতাকা শোভা পায়।

এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার ও বাসাবাড়ি থেকে আর্জেন্টিনার ভক্তদের এ শোভাযাত্রা দেথে মুগ্ধ হন সবাই। শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজক কমিটির সদস্য আবিদ খান বলেন, নড়াইলে আর্জেন্টিনার ভক্ত বেশি দেখতে পাচ্ছি। আশা করছি বিশ্বচ্যাম্পিয়নরা এবারো বিশ্বকাপ ঘরে তুলবেন। আমরা (আর্জেন্টিনার সমর্থক) বিশ্বকাপ জিতব। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতেই মোটরশোভাযাত্রার আয়োজন করেছি। বুধবার সকালে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে আমরা শোভাযাত্রা করেছি।

আয়োজক কমিটির আরেক সদস্য অপু বলেন, ‘অল্প সময়ের প্রস্তুতি থাকলেও সবার আন্তরিক সহযোগিতায় শোভাযাত্রাটি সফলভাবে শেষ হয়েছে। সমর্থকদের উপস্থিতি প্রমাণ করে নড়াইলে আর্জেন্টিনার বেশি সমর্থন রয়েছে।’

আর্জেন্টিনার সমর্থক আশিক ও বকুল বিশ্বাস বলেন, বুধবারে অনুষ্ঠিত ম্যাচে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা বিজয়ী হবে। এই ম্যাচকে সামনে রেখে নড়াইলে অনুষ্ঠিত শোভাযাত্রাটি শুধু একটি দলের প্রতি ভালোবাসা ও ভালোলাগা নয়, বরং ফুটবলপ্রেমীদের এক অসাধারণ মিলনমেলা।

বিভিন্ন দলের ভক্ত নড়াইলে থাকলেও আমরা সম্প্রীতি বজায় রেখে যার যার দলের প্রতি ভালোবাসা প্রদর্শন করব।