শেষ সময়েও রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত প্রার্থী

সোমবার বিকেলে সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা ও হাট-বাজারে, কৃষক শ্রমিক মেহনতী মানুষের নিকট রিকশা মার্কার প্রচারনা করেন তিনি।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
নির্বাচনী প্রচারনা
নির্বাচনী প্রচারনা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার শেষ সময়েও রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করেছেন ১১ দলীয় জোটের মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ্ মো: আকরাম আলী (ধলা হুজুর)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর-২ আসনের সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা ও হাট-বাজারে, কৃষক শ্রমিক মেহনতী মানুষের নিকট রিকশা মার্কার প্রচারনা করেন তিনি।

নির্বাচনী প্রচারনার সময়ে মাওলানা শাহ্ মো: আকরাম বলেন, ‘আমি নির্বাচিত হলে সালথা–নগরকান্দা উপজেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এই এলাকার কাইজ্জা-মারামারি বন্ধ করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে। হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেয়া হবে। বেকারত্ব দূর করণের লক্ষ্যে কাজ করা হবে।’

তিনি আরো বলেন, ‘সমাজের উন্নয়নের জন্য যুবকদের ভুমিকা অপরিহার্য, আমি নির্বাচিত হতে পারলে যুবসমাজের জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ নেয়া হবে। এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।’

ধলা হুজুর বলেন, ‘আমাদের সালথা–নগরকান্দা উপজেলা কৃষি প্রধান এলাকা। এখানের কৃষকরা নানা ভাবে অবহেলিত। কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে সারের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিয়ে সংসদে কৃষকদের দাবি-দাওয়া তুলে ধরতে পারবো। এদেশের চিরাচরিত রূপ হচ্ছে একদল ক্ষমতায় গেলে অন্য দলের মানুষ হামলা-মামলার শিকার হয়। আমরা ক্ষমতায় গেলে এ জুলুম বন্ধ করা হবে। মিথ্যা মামলা, অন্যায়, অত্যাচার বন্ধ করা হবে। সরকার থেকে যা কিছু বরাদ্দ আসবে তার সম্পূর্ণটাই সুষ্ঠুভাবে বন্টন করা হবে। রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সামগ্রিক উন্নয়নে ব্যাপক কাজ করা হবে।’

এসময় সালথা ও নগরকান্দা উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।