বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড পেলেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ রেজাউল করিম। কৃতিত্বপূর্ণ কাজের জন্য প্রতিবছর এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর মো: মোস্তাকুর রহমান। এই সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রেজাউল করিম উপজেলার ধুম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের কন্ট্রাক্টর ইদ্রিছ মিয়ার সন্তান। তিনি মেহেরুন্নেছা ফয়েজ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, চট্টগ্রাম সরকারী মহসিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
২০০৯ সালে তিনি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে চাকুরী জীবন শুরু করেন্য। বর্তমানে অতিরিক্ত পরিচালক হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত আছেন।



