নাঙ্গলকোটে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ

আলহাজ্ব মমতাজ উদ্দিন হাজারী স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রায় সাড়ে ৩০০ পরিবারে এ উপহার প্রদান করা হয়।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান
ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান |নয়া দিগন্ত

‎কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নে আলহাজ্ব মমতাজ উদ্দিন হাজারী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মামুন হাজারীর উদ্যোগে রায়কোট, যজ্ঞশাল, শরীফপুর, ঘাসিয়াল গ্রামবাসীর জন্য মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আলহাজ্ব মমতাজ উদ্দিন হাজারী স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রায় সাড়ে ৩০০ পরিবারে এ উপহার প্রদান করা হয়।

‎নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগরের সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মমতাজ উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম হাজারী, রায়কোট উত্তর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মফিজুর রহমান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন হাজারী, সহ-সভাপতি আবুল কাশেম হাজারী, ছবির আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সওদাগর, রায়কোট উত্তর ইউনিয়ন প্রবাসী ফোরামের সহ-সভাপতি আহসান হাজারী, যুবদল নেতা মাছুম হাজারী, আনোয়ার মজুমদার, ছাত্রদল নেতা ফিরোজ খাঁন প্রমুখ।

‎বিতরণের শুরুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।

‎একই সময়ে রায়কোট গ্রামে সওদাগর পরিবারের পক্ষ থেকে প্রায় ১০০ পরিবারে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন- নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, আলাউদ্দিন সওদাগর, জয়নাল আবেদীন সওদাগর, আলমগীর সওদাগর, শাহ আলম সওদাগর, হাসান সওদাগর, হাফেজ আল আমিন সাদীসহ আরো অনেকে।