চকরিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজ বাড়িতে খেলাধুলার একপর্যায়ে মোহাম্মদ ওয়াকিম সবার অজান্তে উঠানের জমে থাকা ঢলের পানিতে পড়ে তলিয়ে যায়।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে মোহাম্মদ ওয়াকিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ ওয়াকিম ওই এলাকার সুলতান আহমদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিজ বাড়িতে খেলাধুলার একপর্যায়ে মোহাম্মদ ওয়াকিম সবার অজান্তে উঠানের জমে থাকা ঢলের পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ঘরের ভেতর তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম পাহাড়ি ঢলের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।